1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভেজাল খেজুর গুড়ের সিন্ডিকেট

  • শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি চলছে। কিন্তু বাজারে এখনই নতুন গুড়-পাটালি বিক্রি হচ্ছে। এসব গুড় চিটা গুড় ও চিনির মিশ্রণে তৈরি হচ্ছে। এতে মানব দেহের জন্য ক্ষতিকর হাইড্রোজও মেশানো হচ্ছে।

যশোরের বড় বাজারের গুড়পট্টি ও হাটখোলা রোডে গিয়ে দেখা যায়, দেদারছে বিক্রি হচ্ছে ‘নতুন’ পাটালি ও গুড়। বিক্রেতারা জানান, ছাতিয়ানতলা বাজার থেকে তারা এসব গুড় কিনেছেন। কিন্তু ছাতিয়ানতলা বাজারে গুড়ের হাট হয় বৃহস্পতিবার ও রোববার। ওইদিন গিয়ে দেখা যায়, হাটে মাত্র একজন গাছি ৪/৫ কেজি গুড় এনেছিলেন। অন্য গাছিরা এখনও রস সংগ্রহ শুরু করেননি।

গোপন সূত্রে খবর পেয়ে অনুসন্ধানী সাংবাদিকদের একটি টিম যায় তালবাড়িয়া গ্রামে। যশোর বড় বাজরের গুড় ব্যবসায়ী সুমনের বাড়িতে হাজির হলেই বেরিয়ে আসে থলের বিড়াল। লাল পর্দার আড়ালেই যেন চলছে তার গোপন কারবার। বাড়ির ওঠানে দেখা যায় চুলা, তার পাশেই চিটা গুড়ের টিনের স্তুপ। অন্য পাশে গুড়ের শ’শ খালি টিন। ওই রাতেই যে গুড় জালানো হয়েছে তা স্পষ্টই বুঝা যাচ্ছে।

সুমন গুড় তৈরী করার কথা স্বীকার করে বলেন তিনি আখের গুড় জ্বালান। কিন্তু স্থানীয় গাছিরা জানান, সুমনই যশোরের গুড় সিন্ডিকেটের প্রধান হোতা। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই চিটা গুড়ের কারবার চালিয়ে যাচ্ছেন।

অল্প কয়েকদিনের ব্যবধানেই তিনি আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন। ওই এলাকায় একাধিক জমি কিনেছেন তিনি। এছাড়া অপকর্ম ঢাকতে তিনি রাজনৈতিক লেবাস ধারণ করেছেন।

যশোরের নিরাপদ খাদ্য কমকর্তা নাজমুস সুলতানা সীমা রাতদিন নিউজকে জানান, গতবছর যশোরের গুড় ও পাটালিতে হাইড্রোজের উপস্থিতি পাওয়া গেছে। তিনি বলেন, হাইড্রোজ মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

যশোরে ভেজাল খেজুর গুড়ের সিন্ডিকেট গড়ে উঠেছে। এতে এলাকার খেজুর চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। প্রশাসনের উচিত এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews