1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অপহৃত সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে হায়েচ মাইক্রোসহ ০৩ জনকে গ্রেফতার করলো ডিবি

  • শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

অপহৃত সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে হায়েচ মাইক্রোসহ ০৩ জনকে গ্রেফতার করলো ডিবি

যশোর অফিস  : 

যশোরের  পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় গত ১১/১১/২০২৩ তারিখে স্বর্ণ চোরাকারবারী চক্রের কামাল গং কর্তৃক বেনাপোল থেকে  ওমর ফারুক ওরফে সুমন (২৬), পিতা-ওসমান গনি, সাং-টেংরালী, থানা-শার্শা, জেলা-যশোরকে অপহরণ পূর্বক হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় জেলা পুলিশ সুপারের নির্দশে মাঠে নামে ডিবি।

 ডিবি’র এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, শামীম হোসেনদের সমন্বয়ে একটি চৌকশ টিম ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামীদের মোবাইল তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার  ১৬ নভেম্বর রাত সাড়ে ৯ টায় ঢাকার কোতয়ালী থানার  শাখারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ০৩জনকে সিসিটিভিতে প্রাপ্ত ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের কামালগং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

এর আগে গতকাল ১৬ নভেম্বর বেলা ১২টায়  মাগুরা রামনগর থেকে ভিকটিম সুমনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আসামী ১) ডালিম কুমার দাস(৩৩), পিং সুনিল চন্দ্র দাস, সাং-আলিকামুড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, এ/পি-হক ভিলা, ৪তলা, ৬নং কৈলাশ ঘোষ লেন, শাখারীবাজার, থানা-কোতয়ালী, ডিএমপি,

২) অঞ্জন নিয়োগি(৪৯), পিং-ঠাকুরদাস নিয়োগি, সাং-রসুলপুর, থানা-দেবিদার, জেলা-কুমিল্লা, এপি-মিন্টু ধর এর বিল্ডিং, ৬তলা, ৪৩নং শাখারীবাজার, থানা-কোতয়ালী, ডিএমপি, ঢাকা, 

৩) মোঃ রিয়াজ(৩৮), পিং-দৌলত মুন্সি, সাং-বাঁশবাড়িয়া, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী, এপি-আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া, ৭তলার ৬বি, ফকিরাপুল, থানা-মতিঝিল, ডিএমপি, ঢাকা।

তাদের থেকে  উদ্ধারকৃত আলামত হলো ১টি হায়েচ মাইক্রোবাস।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews