1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপির ডাকে অবরোধ-পালিত

  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির ডাকে অবরোধ-পালিত

যশোর অফিস :

 বিএনপির ডাকে চলছে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে চলছে অবরোধ কর্মসূচি।তার মধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের একতরফা তফসিল ঘোষণাকে কেন্দ্র দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও প্রহসনের তফসিল প্রত্যাখ্যন করে মিছিল স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে।

গতকাল বৃহস্পতিবার বিএনপির ডাকে পঞ্চম দফার অরবোধের শেষও দিনে দলীয় নেতাকমীদের স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ পালন করে।

এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রায় তফসিলকে প্রত্যাখ্যান করে জেলার সড়ক-মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। বুধবার রাতভোর এবং বৃহস্পতিবার দিনভোর পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

এদিন যশোর-খুলনা মহাসড়কে যুবদল ছাত্রদল বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সকাল থেকে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর- বেনাপোল মহাসড়কে শার্শা উপজেলা যুবদল ,

স্বেচ্ছাসেবক দল দিনভোর অবস্থান নিয়ে মিছিল করে। যশোর-চৌগাছা সড়কে চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল দেশ রক্ষার এই কর্মসূচিতে অবস্থান নিয়ে দিনভোর মিছিল করে।

এদিকে বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর থেকে দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। যশোর নগর বিএনপির ৩ ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ তফসিলকে প্রত্যাখান করে শহরের ঘোপ এলাকায় মিছিল করে। যশোর নগর যুবদল শহরের বিভিন্ন সড়কে মিছিল করে।

যশোর-বেনাপোল মহাসড়কে আরবপুর ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠন মিছিল করে। যশোর-মনিরামপুর সড়কে মনিরামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল যৌথ মশাল মিছিল করে। যশোর, মাগুরা সড়কে ইছালী ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল মিছিল করে।

এদিকে বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভোর পুলিশের অভিযানে যশোর নগর যুবদল নেতা সাদ্দাম হোসেন, সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়ন যুবদল নেতা শফিকুল ইসলাম, চাঁচড়া ইউনিয়ন য্বুদল নেতা হান্নান হোসেন, কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মিলন ও তার ভাই স্বপন হোসেন,

সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি কর্মী নফল আলী, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু সুলতান,ছাত্রদল নেতা আরিফুল ইসলাম,

ঝিকরগাছায় পৌর বিএনপি নেতা নিজাম উদ্দিন,বাবুলর রহমান বাবলু ,মাস্টার মাহাবুবুর রহমান,পৌর যুবদল নেতা জাহিদুল ইসলাম জনি, সাবেক পৌর ছাত্রদল নেতা হাসিব আশরাফ তাজসহ ১৫ জনকে আটক করে ।

বুধবার দিনের বেলা মনিরামপুর উপজেলা বিএনপি’র সদস্য আলতাফ হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভাঙচুর ও স্ত্রীর সাথে চরম চরম অসৌজন্যমূলক আচরণসহ তাকে আটকের হুমকি দেয়।

এর আগে বুধবার গভীর রাতে নওয়াপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদের বাসভবনে রাতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ এবং সকালে পুলিশি অভিযান চালিয়ে তার স্বজনদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews