১৫ নভেম্বর বুধবার গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোরে কর্মরত এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন খান, এএসআই(নিঃ) মোঃ আমজাদ হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে ০৯.৫৫ মিনিটে শার্শা থানাধীন লক্ষনপুর বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার দূর্গাপুর গ্রাম হইতে বহিলাপোতা গ্রামের দিকে পায়ে হেটে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা পাচার হচ্ছে এসংবাদে মো: সালাউদ্দিন খান সঙ্গীয় ফোর্সনিয়ে বহিলাপোতা গ্রামের আব্দুল জব্বার (ইউপি সদস্য),
পিতা-মোঃ হালিম এর বাড়ির অনুমান ১০০ গজ দক্ষিনে বিদ্যুতের খুটির সামনে ইটের রাস্তার উপর পৌছাইলে চারজন ব্যক্তি কাধে বস্তা সহ পায়ে হেটে আসতে দেখিয়া থামার সংকেত দিলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টেরপেয়ে উক্ত মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে
আসামী ১। মোঃ আলম শেখ (৩৮) ও ২। মোঃ লাল্টু মোড়ল (৩৫) দ্বয়কে তাদের নিজ কাধে বহন করা অবস্থায় মোট ০২টি বস্তা সহ আটক করেন, এবং অপর দুইজন আসামী তাদের কাধে থাকা ০২টি বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালাইয়া যায়।
তখন উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে আসামীদ্বয়ের কাধে থাকা লাল-হলুদ রংয়ের ০২টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় সর্বমোট ০৮ প্যাকেট গাঁজা, যাহার প্রতিটি প্যাকেটের ওজন ০২(দুই) কেজি করে মোট ২৪ (চব্বিশ) কেজি গাঁজা, উদ্ধার করা হয়।
যাহার প্রতি কেজি গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা করে সর্বমোট মূল্য অনুমান ১৪,৪০,০০০/- (চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকা।আসামীরা হলো
১। মোঃ আলম শেখ (৩৮), পিতা-মৃত গোলাম রহমান, সাং-রঘুনাথপুর, ২। মোঃ লাল্টু মোড়ল (৩৫), পিতা-মোঃ সাজেদ আলী, সাং-মানিকিয়া ০৬নং ওয়ার্ড, উয়ভ থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
পলাতক আসামীঃ ১। মোঃ হাবিবুল্লাহ হাববুল্লাহ (৩০), পিতা-মোঃ ওলিয়ার রহমান, ২। মোঃ সামাজুল টেন্ডেল (২৮), পিতা-মৃত রিয়াজুল মল্লিক, উভয় সাং-রঘুনাথপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
রুজুকৃত মামলাঃ শার্শা থানার মামল নং-১৫, তারিখঃ ১৫/১১/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ রুজু করা হয়েছে।




Leave a Reply