1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর শহরতলীর ডাকাতিয়া সেচ প্রকল্পের সম্পাদকের প্রতারণায় বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে আতংকে কৃষক

  • বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোর শহরতলীর ডাকাতিয়া সেচ প্রকল্পের সম্পাদকের প্রতারণায় বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে আতংকে কৃষক

যশোর অফিস 

যশোর সদরের ডাকাতিয়া গ্রামে সেচ প্রকল্পের ১৬ সদস্যের সাথে প্রতারণা করে সম্পাদক নিজের নামে গভীর নলকুপ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমিতির সদস্য ও কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসন্ন বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে আতংকে রয়েছেন কৃষকরা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিক্ষুব্ধ সদস্যদের পক্ষে সেচ প্রকল্পের সভাপতি ইজাহার আলী স¤প্রতি আদালতে মামলা করেছেন। একই সাথে অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকতার কাছে।

অভিযোগে জানা গেছে,, যশোর সদরের ডাকাতিয়া এলাকায় সেচ প্রকল্পের আওতায় ১৮ সদস্যের একটি কমিটি করে সমিতির মাধ্যমে ১৬০ বিঘা জমি চাষাবাদ করা হচ্ছিল। এলাকার ইজাহার আলীকে সভাপতি ও বজলুর রহমানকে সম্পাদক করে চলছিল ১৮ সদস্যের ওই

সেচ প্রকল্পের কমিটি। জমিতে সেচের জন্য সভাপতি ইজাহার আলীর বৈধ ভোগদখলীয় জমিতে গভীর নলকুপ স্থাপন করে চাষাবাদ শুরু করেন ২০০৬ সাল থেকে। কিন্তু সেচ প্রকল্পের সম্পাদক বজলুর রহমান প্রতারণার আশ্রয় নিয়ে কৌশলে গোপনে সমিতির নাম ব্যবহার না করে নিজের নামে বিদ্যুৎ সংযোগ নেন।

বিষয়টি সমিতির লোকজন জেনে গেলে তিনি শালিসে, সমিতির নাম ব্যবহার না করে ভুল করেছেন বলে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং একটি অঙ্গীকার নামা করে দেন।

সুচতুর সম্পাদক বজলুর রহমান সরকারি দপ্তরকে ম্যানেজ করে গভীর নলকুপটি অকেজো দেখিয়ে আইনের তোয়াক্কা না করেই ২০০ গজ দুরে গোপনে আর একটি গভীর নলকুপ স্থাপনের জন্য লাইসেন্স বের করেছেন।

এখানেই শেষ নয়, মূল সমিতির গভীর নলকুপটির বিদ্যুৎ লাইন কেটে নিজের নতুন নলকুপে আনার অপচেষ্টা করছেন। প্রকল্পের সভাপতি ইজহার আলীর নেতৃত্বে এলাকাবাসীর আগের গভীর নলকুপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেচ কার্য পরিচালনা করছেন।

চলমান কর্মকান্ডের ব্যাপারে বজলুর রহমানকে বাধ সাধায় মুল নলকুপের বিদ্যুৎ সংযোগ কেটে নেয়ার চেষ্টা করেন এবং ইজাহার আলীর ও সমিতির সদস্যদের খুন জখমের হুমকি দিচ্ছেন।

সম্পাদক বজলুর রহমানকে নিবৃত করতে ব্যর্থ হয়ে সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনের আশ্রয় নেয়া হয়েছে। বজলুর রহমানের কারণে এলাকার সাধারণ কৃষকরা আতংকে রয়েছেন। আসছে মৌসুমে ধান আবাদ করতে না পারার শঙ্কায় রয়েছেন।

কাজেই ২০০৬ সালের মূল নলকুপটির লাইসেন্স বহাল ও বজলুর নতুন লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে প্রকল্পের সম্পাদক বজলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, পুরোনো নলকুপটি অকেজো পরিত্যাক্ত ও পানি ওঠেনা। বালি কাঁদা মাটি ওঠে। কৃষকদের চাষে সমস্যা হচ্ছে। যে কারণে পাশে নতুন করে বোরিং করা হয়েছে তার নিজের জমিতে। প্রতারণার কোনো ঘটনা ঘটেনি। তিনি বৈধভাবেই লাইসেন্স নিয়েছেন, কৃষকের সেচ কাজে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews