1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে পোশাক শ্রমিকদের প্রতি সংগতি প্রকাশ বাম গণতান্ত্রিক জোটের

  • বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

যশোরে পোশাক শ্রমিকদের প্রতি সংগতি প্রকাশ বাম গণতান্ত্রিক জোটের

যশোর অফিস :

পোষাক শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট গতকাল ১৫ নভেম্বর বিকালে ৪ প্রেসক্লাব যশোরের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আইনজীবী মিলনায়তনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু ।

তিনি গার্মেন্টস শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারে অবস্থা হ’ল ভাত দিবার কাম নাই কিল দিবার গুসাই। শ্রমিকরা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির সময় ২৫ হাজার টাকা মজুরী চেয়ে পেল গুলি। মারা গেল ৪ জন শ্রমিক, আহত অসংখ্য। ১২৫০০ টাকায় কি ৫ জনের একটি পরিবারের চলে? আমরা শ্রমিক হত্যার বিচার চাই, শ্রমিকদের নুন্যতম মজুরী ২৫ হাজার টাকা মেনে নেওয়ার দাবি করছি।

তিনি একই সাথে বলেন এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও তদরকি সরকারের দাবিকে পাশ কাটিয়ে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আজ যদি তফসিল ঘোষণা করে তবে কাল থেকে বাম গণতান্ত্রিক জোটের ঘোষিত কঠোর কর্মসূচি পালন করার ভিতর দিয়ে দুঃশাসন হটাতে আপামর জনগনকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। 

মিছিলের নেতৃত্ব দেন সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, বাসদের জেলা সমন্বয়ক কমরেড শাহজান আলী,

বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, সিপিবির জেলার সাধারণ সম্পাদক কমরেড ইলাদাদ খান, সহ সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু,

বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা পলাশ বিশ্বাস, বাসদ মার্কসবাদীর জেলা নেতা কমরেড দিলিপ ঘোষ, বাসদের জেলা নেতা কমরেড সামাদ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews