নিজস্ব প্রতিবেদক।। যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বুধবার(১৫ নভেম্বর) রাত সাড়ে বারোটার দিকে, পোর্ট থানার সাদীপুর মাঠ পাড়া গ্রাম থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সাদিপুর মাঠপাড়ার তাহাজ্জত আলীর ছেলে, মোঃ আলমগীর হোসেন।
পুলিশ জানায়,বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর মাঠপাড়া থেকে ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন (৪২) এর বসত বাড়ীর গোয়াল ঘরের, গরুর খাবারের চাড়ীর ভিতরে রাখা,৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply