অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে প্রয় চার কোটি টাকা ব্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করলেন এমপি রণজিৎ রায়।
৩,৭৬,৮২,১৭০ টাকা ব্যায়ে নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সুনদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৮৮, যশোর-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায়।, অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম আবু নওশাদ,
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর (এইচইডি) যশোরের নির্বাহী প্রকৌশলী এ এফ এম আনিছুর রহমান, ১নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধীর পাড়ে,
আওয়ামী লীগ নেতা চৈতন্য মন্ডল, দীনেশ কুমার বিশ্বাস, স্বপন সরকার, অভয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কমিশনার তালিম হোসেন, উপজেলা যুবলীগ নেতা শেখ আব্দুল্লাহ,
ওলিয়ার রহমান সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেন সুস্থতায় সকল সুখের মূল। সুস্থতা সৃষ্টিকর্তার নিয়াম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ওয়াদা ছিলো বিদ্যুৎ ও স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে, যে কথা সেই কাজ। উন্নয়নের এই সরকারকে উৎখাত করতে মরিয়া হয়ে পড়েছে বিরোধী দল জামায়াত- বিএনপি, তারা বিবেককে জলাঞ্জলি দিয়ে,
নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে ও দেশের সুনাম নষ্ট করতে একের পর এক গুম হত্যা অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর,শান্ত দেশকে অশান্ত করে তুলছে ।
দেশের উন্নয়নের স্বার্থে এসব অশুভশক্তি রুখে দিতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।




Leave a Reply