1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মায়ের মুরগি বিক্রি করা টাকাতেই চ্যাম্পিয়ন

  • শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

মাগুরা থেকে ঢাকায় আসতে হবে আল কাফিকে। এই কিশোর টাকা পাবে কোথায়? বাবা অন্যের জমিতে কাজ করে কোনরকমে সংসারের খরচ মেটান। ছেলের ফুটবল আহ্লাদ মেটাতে হাজার টাকা যোগার করেন তিনি কী করে!

মায়ের পশ্রয়েই কাফির ফুটবল নিয়ে স্বপ্ন দেখা। মাগুরা শহরে আসাদুজ্জামান ফুটবল একাডেমিতে খেলা শেখে সে। শিবরামপুর থেকে ৭ কিলোমিটার দূরের সেই শহরে সে যায় দৌড়ে দৌড়ে, ফেরে হেঁটে। কিন্তু ঢাকায় তো আর হেঁটে পাড়ি দেওয়া সম্ভব নয়। বেশ কয়েকটা বাচ্চাসহ মায়ের প্রিয় মুরগীটাই শেষ পর্যন্ত হয় সমাধান। সেই মুরগী বিক্রির টাকাতেই কাফির ঢাকায় এসে বরিশাল ফুটবল একাডেমির ট্রায়ালে যোগ দেওয়া।

৭ নম্বর জার্সি পড়ে  আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় সেই কাফিই তো মাতালো পাইওনিয়ার লিগের ফাইনাল। বরিশাল তখন ২-৩ এ পিছিয়ে। তার আগে দুবার সমতা ফিরিয়েছে তারা। ৫৫ মিনিটে কাফি বক্সের ওপর ডান কোণে বলটা পেল, প্রথমে হেডে সেটিকে পায়ের কাছে নিলো। প্রথম ড্রপ, দ্বিতীয় ড্রপ আর পড়তে নিলো ডান পায়ের নিখুঁত ভলিতে তা জড়িয়ে দিলো জালে। এরপর সিআরসেভেন’ এর মত করেই উদযাপন। আর সেই গোলে ৩-৩  এ সমতা ফেরানো বরিশাল শেষ পর্যনত তো টাইব্রেকার জিতে চ্যাম্পিয়নও হয়ে গেল।

ছোট্ট কাফি মুরগি বিক্রির বাজিটা কি দারুণভাবেই না লেগে গেল। মাগুরা আলো করে আছেন সাকিব আল হাসান। কিন্তু সেখানেও কাফির মত কিশোররা আছে যারা ফুটবল ভালবাসে, রোনালদো মত করে উদযাপন করে, হতে চায় আবাহনীর রাকিবের মতো উইঙ্গার। প্রিমিয়ার লিগের সব খেলা আমি টিভিতে দেখি। এই মাঠেই হওয়া কত ম্যাচ দেখেছি। এখানে খেলবো এটা ছিল স্বপ্নের মতো। খুব ভাল লাগছে আমরা চ্যাম্পিয়নও হলাম। ‘ গলায় মেডেলটা ঝুঁলিয়ে কাফির বাড়ি ফেরাটাও নিশ্চয় এবার হবে বিজয়ীর বেশে।

সুত্র কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews