1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ জানা যাবে বুধবার সকালে

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন, কোন প্রক্রিয়ায় হবে তা জানা যাবে আগামীকাল বুধবার সকাল ১০টায়। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা ইতোমধ্যে কমিশন জানিয়ে আসছে। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, তাতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না—এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘অবশ্যই না। কোনো প্রভাব পড়বে না।’

ডোনাল্ড লুর চিঠির বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘প্রথমত, এটি সংলাপের চিঠি কি না, এটি তো কমিশন অবহিত নয়। কমিশন তার নিজস্ব গতিতে, সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ ঘোষণা করেছে, সেভাবেই অগ্রসর হচ্ছে।’

বরাবরই প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতিকে অবহিত করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।

এবার কী তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ সম্প্রচার হবে’ কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেব।

এর আগে এক নির্বাচন কমিশনার জানান, আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়ে কমিশনের সভা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews