1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিনাইদহে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় রাসেল ফেরদৌস (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেন ছেলে। আহত রাজন একই এলাকার বাসিন্দা।

গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার ৯ মাইল বাজার থেকে ট্রাকে করে ১৬টি গরু বোঝাই করে ফরিদপুর জেলায় যাচ্ছিলাম। পথিমধ্যে নগরবাথান বাজারের পশ্চিম পাশে পৌঁছলে ট্রাকের পিছনের ডানপাশের চাকা খুলে যায়। এসময় মোটরসাইকেলে করে আরোহীরা চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ট্রাকের খুলে যাওয়া চাকায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। আরও একজন আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহত অবস্থায় রাজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শাহীন উদ্দিন জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews