১২ নভেম্বর রবিবার যশোরের শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্প, যশোরে কর্মরত এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন খান, এএসআই(নিঃ) রমজান আলী, এএসআই(নিঃ) মোঃ আমজাদ হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে শার্শা থানার পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে
অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট এলাকা হইতে শার্শা থানার ছোট মান্দারতলা হতে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে আসে। প্রাপ্ত তথ্য মতে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ ১২তারিখে শার্শা থানার ছোট মান্দারতলা গ্রামস্থ শার্শা টু বোয়ালিয়া বাজারগামী
রোড সংলগ্ন নির্মানাধীন ঈদগাহ এর সামনে তিন ব্যক্তি যাহার মধ্যে একজনের মাথায় বস্তা সহ পায়ে হেটে আসতে দেখিয়া থামার সংকেত দিলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টেরপেয়ে উক্ত ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ বাবলুর রহমান বাবু (৩৬),
পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-বোয়ালিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর তার নিজ মাথায় বহন করা অবস্থায় একটি বস্তা সহ আটক করেন। এবং অপর দুইজন আসামী কৌশলে দৌড়ে পালাইয়া যায়।
তখন উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ বাবলুর রহমান বাবু (৩৬) এর মাথায় থাকা লাল-হলুদ রংয়ের ০৪টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় সর্বমোট ০৯ প্যাকেট গাঁজা উদ্ধার হয়।
যাহার প্রতিটি প্যাকেটের ওজন ০২(দুই) কেজি করে মোট ১৮ কেজি গাঁজা, যাহার প্রতি কেজি গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা করে সর্বমোট মূল্য অনুমান ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার) টাকা
ধৃত আসামীঃ মোঃ বাবলুর রহমান বাবু (৩৬), পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-বোয়ালিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
পলাতক আসামীঃ মোঃ রাসেল (৩৮), পিতা-মৃত কেসমত আলী, মাতা-জোহরা, সাং-বোয়ালিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর ও অজ্ঞাতনামা ০১ একজন।
রুজুকৃত মামলাঃ শার্শা থানার মামল নং-১৪, তারিখঃ ১২/১১/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ রুজু করা হয়েছে।




Leave a Reply