যশোরের বিশিষ্ট শ্রমিক নেতা ও যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সভাপতি শ্রীভূষণ ঘোষ এর মৃত্যুতে এমপি রণজিৎ রায় এর শোক বিবৃতি
শ্রীভূষণ ঘোষ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন। এদিন সকালে তার অবস্থার আরো অবনতি হওয়ার কিছুক্ষনের মধ্যে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। শোকাহত পরিবারের প্রতি গভির শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যশোর ৪- আসনের সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায়,
অনুরূপ বিবৃতি জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা মুক্তি যোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার শহিদুল্যাহ খন্দকার, অধ্যক্ষ আজগর আলী,সচিন্দ্রনাথ বিশ্বাস,
বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।
অনুরূপ বিবৃতি জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়্,
যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, রুবেল রানা, হাদিউজ্জামান হাদী প্রমুখ।




Leave a Reply