উৎসবমুখর পরিবেশে যশোরের ঝিকরগাছা মাছ বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ভোট গ্রহন করা হয়। এতে নাজিম-সিরাজুল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে।
সমিতির অস্থায়ী কর্যালয়ে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ১৯৪ জনের মধ্যে ১৮২ভোটার ভোট প্রদান করেন। ছয়টি পদে দুইটি প্যানেলে ১২ জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে নাজিম উদ্দিন সরদার (চেয়ার মার্কা) ৮৬ ভোট,
সহ-সভাপতি পদে এরশাদুল আলম কাটু (আনারস মার্কা) ৯৬ ভোট, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (মই মার্কা) ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকরি সদস্য পদে মো. কামারুল ইসলাম (ফুটবল মার্কা) ১০৪ ভোট, মো. শামীমুর রহমান শামীম (দোয়াত কলম মার্কা) ৮৯ ভোট ও মো. জালাল উদ্দিন (দেয়াল ঘড়ি মার্কা) ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছালাউদ্দীন বলেন, এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করা ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা সেটা করতে পেরেছি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

Leave a Reply