যশোরে সাগর হোসেন (৩২) নামে এক ঠিকাদার ১৪ বছরের কিশোরীকে প্রতারণার ফাঁদে ফেলে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ভূক্তভুগি কিশোরী এখন যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন (রেজিঃ নং ৪৪১২১/৭৯) রয়েছে।
রবিবার (২১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে ঘটনাটি ঘটেছে।

সাগর ওই গ্রামে বাসিন্দা, মায়ের নাম শেফালি।
ভূক্তভুগি কিশোরী স্বাধীন আলোকে জানায়, ফেসবুকে সাগরের সাথে আমার পরিচয়। প্রায়ই সময় আমাকে দেখা করতে বলত। আমি রাজি হতাম না। গতকাল রাতে আমাকে দেখা করতে বাধ্য করে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর মাঠের মধ্যে নিয়ে আমাকে ধর্ষণ করে।
কিশোরীর মা জানান, মেয়ের যৌনাঙ্গ থেকে বিলিডিং বন্ধ হচ্ছে না। সেই কারণে হাসপাতালে ভর্তি করা।


হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, সেস্কচ্যুাল এস্যাল্ট হিসাবে চৌদ্দ বছরের কিশোরীকে ভর্তি করে গায়নি ওয়ার্ডে পাঠিয়েছি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ বলেন, কিশোরীর শরীর থেকে নমুনা নেয়া হবে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানানো হবে।
যশোর কোতয়ালী থানার এসআই জয়ন্ত বসু বলেন, ঘটনার সাথে জড়িত সাগরকে আটকের জন্য পুলিশ অভিযানে আছে।স্বাধীন আলো

Leave a Reply