বাঘারপাড়ায় অপহরণ চেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ২জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বাপ্পী দেবনাথ (২৪)। বুধবার সন্ধ্যা ৭টা৪০ মিনিটের সময় উপজেলার দরাজহাট ইউনিয়নের বাঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাপ্পী বাঘারপাড়ার সুকুমার দেবনাথের ছেলে।
অভিযোগে বাপ্পী উল্লেখ করেছেন, গতকাল সন্ধ্যায় তিনি নিজ বাড়ির সামনে অমর দেবনাথের দোকানে বসে থাকা অবস্থায় দুইজন অপরিচিত ব্যাক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পালসার মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা চালায়।
একসময় মোটরবাইকটি বাঘারপাড়ার দাদভাঙ্গা মোড়ে পৌঁছালে বাপ্পীর চিৎকারে নাথপাড়ার মৃত অধির সরকারের ছেলে দীপ সরকার ও মুজিবর বিশ্বাসের ছেলে রোস্তম বিশ্বাসসহ অনেকে এগিয়ে আসেন। অভিযোগ পত্রে বাপ্পী আরও লিখেছেন,
লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে দুইটি দামী মোবাইল ফোন কেড়ে নিয়ে অপিরিচিত দুইজন অপহরণকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ঐদিন রাতেই বাঘারপাড়া থানায় অজ্ঞাতনামা ২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তবে ঘটনার ২৪ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে সনাক্ত করতে পারেননি।বাঘারপাড়া থানার তদন্তকারী অফিসার এসআই তারিকুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply