যশোরে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। র্যাব-৬ এর একটি দল গত ৮ নভেম্বর যশোরের কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া কালবার্টের মো. মুনতাসির কবিরের ভাড়া বাসা থেকে ৩৬ বোতল বিদেশি মদ (যাহার পরিমাণ ২৯ লিটার)সহ কৌশিক কর্মকার (২৪) ও সজিব সোম (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে যশোর এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছিল।
Leave a Reply