বিএনপির ডাকা টানা তৃতীয় দফার অবরোধের শেষ দিনে যশোরের বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল কম ছিল। দূর পাল্লার রুটের বাসও যশোর থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায়নি।
বৃহস্পতিবার খুব সকালে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া চেকপোস্ট, পালবাড়ী মোড় ও শহরের ঘোপ জেল রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এসময় তারা সরকার পতনের একদফা দাবিতে অবরোধ পালনের জন্য জনগনকে আহবান জানান।
এরআগে বুধবার রাতে বিএনপি নেতাকর্মীরা যশোর-খুলনা ও যশোর-নড়াইল সড়কের দুটি পয়েন্টে মশাল মিছিল বের করে। এসব কর্মসূচিতে বিএনপির উল্লেখ্যযোগ্য নেতাকর্মীদের দেখা মেলেনি। তারা ফটো সেশনের মাধ্যমেই কর্মসূচি শেষ করে। অবশ্য বৃহস্পতিবার সকালের পর বেলা বাড়ার সাথে সাথে বিএনপি নেতাকর্মীদের কোথাও আর দেখা যায়নি।
বিএনপির অবরোধের কারণে যশোরের বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল কম ছিল। এ কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে গন্তব্যে পৌছাতে বেগ পেতে হয়েছে।
তারা সড়কে দাড়িয়ে থেকেও যানবাহন পায়নি। সড়কে চলাচলরত ছোট ছোট যানবাহনে যাত্রী বোঝাই ছিল। এছাড়া, বিভন্ন রুটে অনিয়মিতভাবে চলাচলরত বাসে যাত্রী বোঝাই ছিল। এ জন্য গাড়িগুলো সড়কের নির্দিষ্ট স্থানে থেমে যাত্রী তোলেনি।

অনলাইন ডেস্ক
Leave a Reply