1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় জমা জমিসংক্রান্ত বিরোধে ঘরবাড়ি ভাঙ্গচুর, কয়েক লাখ টাকার ক্ষতি

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় জমা জমিসংক্রান্ত বিরোধে ঘরবাড়ি ভাঙ্গচুর, কয়েক লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় বসতিজমি দখল নিতে ব্যাপক ভাঙ্গচুর চালিয়েছে প্রতিপক্ষরা। এতে আনুমানিক ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। ৬ নভেম্বর (সোমবার) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রশীদ মোল্লার জমিতে এ ঘটনা ঘটে। জমির দখল ঠেকাতে বা ১৪৪ ধারা জারি করাতে আব্দুর রশীদ গতকাল ৭ নভেম্বার ০৫ অভিযুক্তের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানা ও আদালতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুর রশীদ পৌরসভার ৩৪৬ নং দাগের ১২ শতাংশ জমি এতিমখানা নির্মাণের শর্তে বিবাদি মৃত ইসারত মোল্লার ছেলে মৃত সাজ্জাদ হোসেনের কাছে বিক্রি করেন। বিক্রির ২২ বছর পেরিয়ে গেলেও শর্ত মোতাবেক এতিমখানা নির্মাণ না করে সেখানে বানিজ্যিক ভবন নির্মাণ করতে জবর দখল অভিযানে নেমেছেন সাজ্জাদ হোসেনের ছেলেরা।

এ দীর্ঘ সময় সে জমিতে আব্দুর রশীদ মোল্লার পরিবার সেমিপাকা ঘর করে বসবাস করে আসছিলেন। সাজ্জাদ হোসেন মারা যাওয়ার পর তার ছেলেরা এ জবর-দখলে নেমেছেন। এসব অভিযোগে দোহাকুলা গ্রামের মৃত সাইফুল্লার ছেলে মাসুদ রানা (৪০), সাজ্জাদ হোসেনের ছেলে জাকারিয়া মোস্তফা (৩৩), আখিব আরাফাত (২৬) ও আলী ইব্রহিমের (২২) নাম উল্লেখ করে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালত যশোরে মামলা দায়ের করেছেন আব্দুর রশীদ। একইসাথে একটি কপি বাঘারপাড়া থানায় দেওয়া হয়েছে।

মামলার বাদি আব্দুর রশীদ বলেন, যখন প্রতিপক্ষরা জমি দখল করতে আসে তখন ছেলেরা বা আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী লাইলী বেগম ভাঙ্গচুর কাজে বাধা দিতে গেলে বেদম মারপিট করে ওরা। একপর্যায় তাঁকে ফেলে দিয়ে সেমিপাকা ঘর ভাঙ্গচুর করে এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এতে আমার আনুমানিক ২০-২৫লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাশাপাশি বজলুর রহানের ২টি বসত ঘরও ভাংচুর কারা হয়েছে বলে জানাজায়। মোট কাঁচা পাকা ৬ টি ঘর ভাঙ্গা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, জমিসংক্রান্ত বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। কোর্ট আগামী বছরের মার্চ মাসে শুনানীর জন্য দিন ধার্য করেছেন। এরমধ্যে নালিশি জমিতে আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews