1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপির অবরোধ পালিত

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির অবরোধ পালিত

যশোর অফিস :

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকে বুধবার অবরোধ কর্মসূচির প্রথম দিনে সর্বত্র স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়,বিএনপির ডাকে তৃতীয় দফার প্রথম দিনের অবরোধ কর্মসূচি। বন্ধ ছিল দূরপাল্লার পরিবহন। তবে যাত্রীবাহী বাসগুলো চলাচল করেছে।

বুধবার ভোর ৬ টা কর্মসূচির শুরু হওয়ার কথা,থাকলেও তার আগেই শহর থেকে শুরু করে জেলার সড়ক-মহাসড়কে নেমে আসেন দলীয় নেতাকর্মীরা।

এদিন যশোর-খুলনা মহাসড়কে বিএনপি,যুবদল,ছাত্রদল মিছিল করে। যশোর-ঝিনাইদহ সড়কে জেলা ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-মনিরামপুর সড়কে যুবদল,স্বেচ্ছাসেবক দল মিছিল করে।

এছাড়া যশোর-বেনাপোল মহাসড়কে সদর উপজেলা ছাত্রদল,যুবদল দফায় দফায় মিছিল করে। যশোর-মাগুরা মহাসড়কেও মুক্তিকামী জনতা দিনভোর অবস্থান করে মিছিল স্লোগানে রাজপথকে উত্তাল করে তোলে।

এর আগের যশোর শহরের মুজিব সড়কে নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ অবস্থান নিয়ে মিছিল করে। নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শহরের ঘোপ সেন্ট্রালসহ রোডসহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল করে।

নগর স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ শংকপুর এলাকায় বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এছাড়া যশোর-কেশবপুর সড়কে দলীয় নেতাকর্মীরা ভোর থেকেই অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে।

এদিকে মঙ্গলবার রাত ও বুধবার দিনভোর পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশ জেলা জুড়ে গণগ্রেতার অভিযান চালায়। তারা অভিযান চালিয়ে, সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা,

নওয়াপাড়ার পৌর বিএনপি নেতা জহুর আহমেদ ,নয়ন হোসেন, যশোর নগর যুবদল নেতা হালিম হোসেন, অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি নেতা রতন বিশ্বাস,শার্শা উপজেলা ছাত্রদল নেতা সাকিব মীরসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে।

বিএনপির ডাকে তৃতীয় ধাপের অবরোধের প্রথম দিনে যশোরের সকল রুটে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ বন্ধ ছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews