যশোরে প্রাইভেট পড়ে মেসে ফিরার পথে পারভেজ হোসেন(২৩) নামে সরকারি এমএম কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টার দিকে খড়কি আপন মোড়ে আব্দুল হামিদ স্যারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত পারভেজ মাগুরা শালিখা উপজেলার বুনোগাতি গ্রামের রায়হান হোসেনের ছেলে ও সরকারি এমএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। লেখা-পড়ার সুবাদে পারভেজ কলেজের দক্ষিন গেটে একটি মেসে থাকে।
হাসপাতালে আহত পারভেজ জানান, বুধবার সকালে খড়কি আপন মোড়ে আব্দুল হামিদ স্যারের বাড়ির প্রাইভেট পড়ে যান। পড়া শেষে মেসে ফিরার পথে (মেস সংক্রান্ত) পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মুস্তাকসহ ৪/৫জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ঈমন হোসেন জানান, আহতের হাতে ও রানে ছুরিকাঘাত করা হয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।




Leave a Reply