যশোরে সড়ক দুর্ঘটনায় জেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল নিহত হয়েছেন। তিনি খড়কি ধোপাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিচালক।
নিহতের স্বজনরা জানিয়েছেন মঙ্গলবার বিকেলে তিনি ঝিকরগাছা থেকে অফিস শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিমতলায় পৌঁছালে পিছন থেকে অপর একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে তিনি গাড়ি থেকে নীচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়ারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।

Leave a Reply