1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় চাঞ্চল্যকর জোড়া মার্ডার: দুই ভাইয়ের ফাঁসি, আরেক ভাই ও তার স্ত্রীর যাবজ্জীবন

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

চৌগাছার টেঙ্গরপুর গ্রামের দুই ভাই আয়ুব খান ও ইউনুস আলী খান হত্যা মামলায় একই গ্রামের দুই ভাই মুকুল খান ও বিপুল খানের ফাসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাদের আরেক ভাই বিল্লাল খান ও তার স্ত্রী রুপালী বেগমের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবাব অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান। ২০২২ সালের ৭ এপ্রিল রাতে আসামিরা দুইভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। এ সময় নিহত আয়ুব আলীর ছেলে আসাদুজ্জামান খান রনি গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, নিহত আয়ুব আলীর ক্ষেতে কাজ করতো আসামিরা। ঘটনার দিন রাতে আসামি মুকুলের চায়ের দোকানে অপর আসামি বিপুলের সাথে প্রথমে কথা কাটাকাটি হয় আয়ুব খানের। এক পর্যায় বিপুল রেগে আয়ুব আলীকে চড় থাপ্পড় মারে। এরপর আয়ুব আলী বড়িতে গিয়ে তার ছেলে আসাদুজ্জামান রনি ও ভাই ইউনুস আলীকে বিষয়টি জানায়।

পরে আয়ুব খান তার ছেলে রনি ও ভাই ইউনুছ আলীকে নিয়ে মুকুলের চায়ের দোকানে আসে বিষয়টির প্রতিবাদ করতে। এতে আরও ক্ষিপ্ত হয়ে আসামিরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আয়ুুব হোসেন,

ইউনুস আলী ও আয়ুব আলীর ছেলে আসাদুজ্জামান রনি গুরুতর জখম করে। পরে আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য চিকিৎসক আয়ুব খান ও ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন।

চৌগাছায় চাঞ্চল্যকর জোড়া মার্ডার: দুই ভাইয়ের ফাঁসি, আরেক ভাই ও তার স্ত্রীর যাবজ্জীবনএদিকে, এ ঘটনায় ৮ এপ্রিল আয়ুব খানের মেয়ে সোনিয়া খান বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তাদেরকে আটক করে ও বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মুকুল ও বিপুল।

মামলাটি তদন্ত করে চৌগাছা থানার ইন্সপেক্টর ইয়াছিন আলম চৌধুরী ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। বুধবার রায় ঘোষনার দিনে আসামিদের উপস্থিতিতে বিচারক দুই আসামির ফাঁসির আদেশ ও অপর দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন ।

এদিকে রায়ের পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পরেন আসামির স্বজনরা। ফাঁসির দন্ডপ্রাপ্ত মুকুল খানের স্ত্রী জলি বেগম দাবি করেন, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তারা এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews