1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এমএআইটি যশোর ক্যাম্পাসে রাজমিস্ত্রীদের দক্ষতাবৃদ্ধিমুলক প্রশিক্ষণ শুরু

  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

এমএআইটি যশোর ক্যাম্পাসে রাজমিস্ত্রীদের দক্ষতাবৃদ্ধিমুলক প্রশিক্ষণ শুরু

যশোর অফিস :

সরকারের এসডিজি প্রকল্পের আওতায় “ একটি আদর্শ সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণ ” সংক্রান্ত রাজমিস্ত্রীদের দক্ষতাবৃদ্ধি মুলক ৩ দিন ব্যাপী এক প্রশিক্ষন কার্যক্রম গতকাল মঙ্গলবার ( ৭ নভেম্বর ) সকাল থেকে যশোর বাহাদুরপুরস্থ মুসলিম এইড পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে।

এসএনভি ন্যাদারল্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও যশোর পৌরসভার সহযোগিতায় এই প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন যশোর পৌরসভার নির্বাহী অফিসার জাহেদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর আইডিইবির সহ সভাপতি ও ওজোপাডিকোর সাবেক প্রকৌশলী নুরুল ইসলাম, যশোর পৌরসভার ওয়াস-এসডিজি প্রজেক্টের সিটি কো-অর্ডিনেটর লুৎফুল কবীর, এসএনভির প্রকৌশলী এ্যাডভাইজার সুমন আলী,

এমএআইটি যশোরের সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী আসিফ উল্লাহ চৌধুরী প্রমুখ। মুসলিম এইড পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মমিনুর রহমানের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জব প্লেসমেন্ট অফিসার নূর ইসলাম ।

অনুষ্ঠানে যশোর পৌর এলাকায় সরকারের এসডিজি বাস্তবায়নের অংশ হিসেবে কমপক্ষে ৫০ শতাংশ বাসাবাড়িতে জাতীয় বিল্ডিং কোড অনুসারে আদর্শ সেফটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের কলাকৌশল ও উপকারিতা সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে যশোর পৌর এলাকায় কর্মরত ২০ জন রাজমিস্ত্রী অংশ গ্রহণ করছেন। পর্যায়ক্রমে এই প্রজেক্টের আওতায় পরবর্তী দুই ধাপে আরো ৪০ জন রাজমিস্ত্রীকে একই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews