যশোরের -৪ নির্বাচনী এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে জামায়াত-বিএনপির আগুন, সন্ত্রাস.ও দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী । মঙ্গলবার দিনব্যপি যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহা সড়কে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর নেতৃত্বে বিশাল মহড়া চলে।
এছাড়া আওয়ামীলীগ সহ বিভিন্ন পেশার মানুষের সাথে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী শুভেচ্ছা বিনিময় করেন। যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এ উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন হাট বাজার প্রদক্ষিন করে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী,
প্রভাষক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু, প্যানেল চেয়ারম্যান ফিরোজ হোসেন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময়কালে সরকারের সাফল্য তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান যশোর -৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

Leave a Reply