1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নকল গ্যাসের ২০টি সিলিন্ডারসহ একজন আটক

  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

এক কোম্পানির সিলিন্ডারে অন্য কোম্পানির গ্যাস ভরে বাজারজাত করে যশোরে ভোক্তা সাধারণ ও সংশ্লিষ্ট কোম্পানির সাথে প্রতারণা করা হচ্ছে। এমনি একটি চক্রের সন্ধান পেয়েছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি। ৬ নভেম্বর ২০টি সিলিন্ডারসহ চক্রের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কোম্পানি বসুন্ধরা যশোরের পরিবেশক মামলা করেছেন। ঘটনাটি নিয়ে যশোরের গোটা গ্যাস ব্যবসায়ী সেক্টরে তুমুল হৈচৈ শুরু হয়েছে।

তথ্য মিলেছে, গোয়েন্দা পুলিশের কাছে তথ্য আসে, বসুন্ধরা এলপি গ্যাসের নকল সিলিন্ডারে গ্যাস ভরে তা বিভিন্ন স্থানে সরবরাহ করছে একটি প্রতারক চক্র। আর তা সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় চক্রটির ডেরাও রয়েছে। ওই সব ডেরা থেকে বিক্রি করা হয়। ৬ নভেম্বর যশোরের খড়কী কবরস্থান এলাকা থেকে বসুন্ধরা লেখা ২০টি সিলিন্ডারসহ রাজারহাট এলাকার রবিউল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ।

একটি চক্রের নকল বসুন্ধরা গ্যাস পরিবহন করছিল সে। বসুন্ধরা গ্যাসের যশোরের পরিবেশক এসএম নুর উদ্দিনের তথ্যে এই অভিযান চালিয়ে সত্যতাও পায় ডিবি।

ডিবির অভিযানিক অফিসার এসআই সোলাইমান আক্কাস জানিয়েছেন, চক্রটি বসুন্ধরা সিলিন্ডার সংগ্রহ করে কিংবা নকল করে তাতে দুবাই বাংলা গ্যাস ভরে বাজারজাত করে আসছিল।

বসুন্ধরা গ্যাসের বাজার মূল্য দুবাই বাংলা থেকে বেশি হওয়ায় চক্রটি অনৈতিক কর্মকান্ড করে আসছিল। ৬ নভেম্বর হাতেনাতে ২০টি সিলিন্ডার আটক করা হয়েছে। এছাড়া আটক রবিউল ইসলামসহ চক্রের লোকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিয়েছেন বসুন্ধরার প্রকৃত ডিলার এসএম নুর উদ্দিন।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, এর আগে বসুন্ধরা লেখা কিছু এলপি গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। পরে পাশের একটি গুদামে অভিযান চালিয়ে বসুন্ধরার নাম দিয়ে তৈরি করা নকল শতাধিক এলপি গ্যাসের সিলিন্ডার জব্ধ করা হয়।

ওই সময় আরো কয়েকটি ব্রাান্ডের এলপি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি আঁচ করে চক্রের সদস্যরাসহ পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়। চক্রের সদস্যদের ধরতে অভিযান চলছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews