যশোরে গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মোড়লের (৬৫) মৃতদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে কেউ কেউ তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন তুলছেন। গ্রামবাসী কেউ কেউ বলেছেন,
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মর্নিং ওয়াকের সময় পেছন থেকে ঢাকা-বেনাপোলগামী দ্রুতগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মৃত্যুবরণ করেছেন। এসময় তার মৃতদেহ রেললাইনের পাশে পড়ে ছিল।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খরব দিলে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন,
কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা তাৎক্ষনিকভাবে জানতে পারেনি। বিষয়টি নিয়ে তারা কাজ শুরু করেছেন।

অনলাইন ডেস্ক
Leave a Reply