1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দ্বিতীয় দফার শেষ দিনেও যশোরে অবরোধ পালিত ৭জন আটক

  • সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

দ্বিতীয় দফার শেষ দিনেও যশোরে  অবরোধ পালিত ৭জন আটক 

যশোর অফিস :

যশোরে বিএনপির ডাকে দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিন সকাল থেকে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। আবার অবরোধের সমর্থনে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল । যশোর শহর থেকে শুরু করে জেলার সকল সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে তারা অবরোধের সমর্থনে মিছিল করেন। দেশ রক্ষার এই কর্মসূচির দ্বিতীয় দিনে যশোরে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার ভোর থেকে শহরের আর এন রোড, মনিহার স্ট্যান্ড, নীলগঞ্জ, ঢাকা রোডসহ বিভিন্ন সড়কে যুবদল ও ছাত্রদল অবস্থান নিয়ে মিছিল করে। সরকারি সিটি কলেজ ছাত্রদল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

পাশাপাশি “দেশ বাঁচানো অবরোধ সফল হোক” এমন লেখা সম্বলিত ব্যানার লাগিয়ে দিয়েছে। এমন লেখা সম্বলিত ব্যানার ও তালা কলেজের প্রতিটি বিভাগের গেটে ঝুলিয়ে দিয়েছে। এরপর ছাত্রদল নেতারা কলেজ ক্যাম্পাসে অবরোধের সমর্থনে মিছিল করেছে।

আবার সরকারি এম এম কলেজ ও পলিটেনিক ইনস্টিটিউট ছাত্রদলও কলেজের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিয়েছে।

যশোরে সর্বোচ্চ তিন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের এমন কর্মসূচি চলমান গণতান্ত্রিক আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করেছে। যশোরের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এমন কর্মসূচিকে স্বাগত জানানোর পাশাপাশি আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, এমনটি বলছেন ছাত্রদল নেতারা।

এছাড়া যশোর-বেনাপোল সড়কে শার্শা উপজেলা ছাত্রদল সকাল থেকে অবস্থান মিছিল করেছে। আবার যশোর- নড়াইল সড়কে যুবদল অবস্থান নিয়ে মিছিল করে। এদিকে যশোর-চৌগাছা সড়কে উপজেলা যুবদল,ছাত্রদল মিছিল করে।

এদিকে যশোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও সাত কর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

আটকরা হলেন, যশোর শহরের চুড়িপট্টির আব্দুল্লাহ মল্লিক ডলার, বেজপাড়ার সোহেব হোসেন জীবন, সদর উপজেলার চাঁনপাড়ার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুল মান্নান, মোবারককাটির আব্দুল ওহাব, ঘোনা গ্রামের আব্দুল মজিদ,

বাগডাঙ্গা গ্রামের মেহেদী হাসান ও কচুয়া খানপাড়ার জাহিদুল ইসলাম বাবু। কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে আটকের পর সোমবার আদালতে সোপর্দ করে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews