তার শরীরে হঠাৎ ক্যান্সার ধরা পরে। ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে নিয়ে তার চিকিৎসা করানো হয়। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে বড় অবেলায় না ফেরার দেশে পারি জমান।
বিপ্লবী রাণী জোয়ারদারের মৃত্যুতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা-কর্মচারী ও পরিবার-পরিজন ও যশোর জেলা পুলিশ এবং পুনাক যশোরের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করা হয়ে।
যশোর পুলিশিং কমিউনিটি ফোরামের পক্ষ থেকে সদস্য সচিব ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এছাড়া জেলা পূজা উৎযাপন পরিষদের পক্ষথেকে শোক প্রকাশ করেছে। একই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সবাই।
এদিকে শ্রীমতি বিপ্লবী রানী’র শেষকৃত্য অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বীর পাগলী গ্রামের বাড়িতে নেত্রকোনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান সহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আত্মীয়-স্বজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।




Leave a Reply