নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের সমনে মাদ্রাসা বাজারে টিসিবির পর্ণ ৭৭ কেজি ডাল ও ৫০ কেজি চিনি খোলা বাজারে বিক্রির সময় মালামাল আটক করেছে স্থানীয় জনতা।
২০ আগস্ট (শনিবার) রাতে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে এ সকল টিসিবির পণ্য ভ্যানে পাচারের সময় জনতা আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ,সন্ধ্যার পরে আউড়িয়া ইউনিয়নের টিসিবি ডিলার খান গোলাম মোস্তফার কাছ থেকে দোকানে বিক্রর জন্য এসকল মালামাল নিয়ে যাচ্ছিলেন ৫ নং ওয়ার্ডে মেম্বার আব্বাস আলি, ও ৬ নং ওয়ার্ড ইউপি মেম্বার মিজানুর রহমান। এসময় ভ্যান আটক করে পুলিশে খবর দিলে উদ্ধারকৃত মালামাল ইউপি চেয়ারম্যান পলাশের জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মেম্বার আব্বাসস আলী ও মিজানুর রহমান বলেন, বিক্রয় শেষে এ মালামাল ফেরত যাচ্ছিল, আমরা জনগনের কাছে টিসিবি’র নির্ধারিত মুল্যে বিক্রয়ের জন্য ডিলারর কাছ থেকে ক্রয় করে রেখে দিয়েছি।
অভিযুক্ত টিসিবি ডিলার খান গোলাম মোস্তফার বলেন, এক ইউনিয়নের মাল অন্য যায়গায় বিক্রয়ের কোন বিধান না থাকায় আমি নির্ধারিত মুল্যে মেম্বারদের কাছে বিক্রয় করি।
রবিবার(২১আগষ্ট) নড়াইলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু দাস ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্যচুরি ঘটনা তদন্ত করেছেন। তাই এ বিষয়ে তিনি কোন কথা বলেননি, তবে দোষী সাব্যন্ত হলে জানানো হবে বলে জানান।


এবিসয়ে আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সকলের বক্তব্য নিয়েছেন,তদন্তের পরে জানা যাবে কে দোষী। দোষী হলে তার শাস্তির ব্যসস্থা প্রশাসনই করবেন।
উল্লেখ্য, ২০ আগস্ট (শনিবার) সারাদিন সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে কার্ডের মাধ্যমে টিসিবি পন্য বিক্রি হয়। সন্ধ্যায় বেচে যাওয়া পন্য ডিলারের কাছ থেকে কিনে নেন অভিযুক্ত দুই ইউপি সদস্য আব্বাস আলি ও মিজানুর রহমান। পরে ওই পণ্য খোলা বাজারে বিক্রি করতে গেলে স্থানীয় এলাকাবাসী ধরে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দোষীদের বিচারের দাবীতে বর্তমান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বিশৃঙ্খলা ঘটতে পারে।সংগ্রহ

Leave a Reply