এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী হেরে গেলেন ক্যান্সারের কাছে । তিনি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক ছিলেন।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
বিপ্লবী রানী যশোরের পুলিশ সুপার প্রলয় জোয়ার্দারের(এসপির) সহধর্মিনী ছিলেন।জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী গত রাত ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।বিপ্লবী রানী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে পরলোক গমন করেন ।
এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানীর পরলোক গমনে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনলা্ইন সমাজের চিত্র পত্রিকা ও টিভির প্রকাশক সম্পাদক খান কেএম শরাফত উদ্দীন, নির্বাহী সম্পাদক তরুণ মন্ডল, বার্তা সম্পাদক মাষ্টার হুমায়ুন কবির ।

Leave a Reply