1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় সমবায় দিবস পালন

  • শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় সমবায় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক , ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছায় ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা করা হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধস্ত দেশকে অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের ডাক দিয়ে ছিলেন। সমবায় অগ্রযাত্রাই ছিল শেখ মুজিবের শেষ স্বপ্ন। সমবায় ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না। তাই নিজের ভাগ্য উন্নয়নে সকলকে সমবায়ী হওয়ার আহবান জানান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব সমবায় কর্মকর্তা ছালাউদ্দীন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবির কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, গঙ্গানন্দপুর সমবায় সমিতির সভাপতি সাঈদ হাফিজ, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, খেয়া সমবায় সমিতির সভাপতি মুজিবুল হক ও সমবায়ী সুমন হোসেন সাদ্দাম। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছা উন্নয়ন সংস্থার (জেডিও) নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সাত সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।এর আগে শুরুতে জাতীয় ও দাপ্তরিক পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews