1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মনিহারে গাড়ি পোড়ানো মামলায় আসামি হলেন যারা

  • শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

যশোরের মনিহারে গাড়ি পোড়ানো মামলায় আসামি হলেন যারা

যশোর অফিস :

যশোরের মনিহারে গাড়ি পোড়ানো মামলায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এস আই জয়ন্ত সরকার বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলার অন্য আসামিরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ,

মনির আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, কাজী আজম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,

ছাত্রদল নেতা নুরপুরের তানভীর রায়হান তুহিন, লেবুতলার আবুল কালাম আজাদ, আর এন রোডের রাশেদ, মামুনুর রহমান বাবু, নলডাঙ্গার আলী আকবার মিঠু, আড়পাড়ার আমিনুর রহমান, চান্দুটিয়ার শফিয়ার রহমান, উপশহরের কাজী আজগর আলী, শার্শার বাগআচড়ার আব্দুল কুদ্দুস বিশ্বাস, দক্ষিন বুরুজ বাগানের আবুল হাসান জহির, উপশহরের উপাধ্যক্ষ মকবুল হোসেন, রাজারহাটের হাসান আলী,

বেজপাড়ার শাহাবুদ্দিন, চুরামনকাটির সাইফুল ইসলাম, লেবুতলার সালাউদ্দীন আলী, শেখহাটির আব্দুর রাজ্জাক, হামিদপুরের শফিকুল ইসলাম, নরেন্দ্রপুরের জি এম সামাদ, হাতিপোতার পারভেজ হোসেন, মুড়লির রাজু আহম্মেদ, রুপদিয়ার মনিরুল ইসলাম পলাশ ও নুরপুরের পিকুল আহম্মেদ।

মামলায় এসআই জয়ন্ত সরকার উল্লেখ করেছেন, বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায় মনিহার এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন লাগিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে রাশেদ, মামুনুর রহমান বাবু, আলী আকবর মিঠু ও আমিনুর রহমানকে আটক করে।

পুলিশ দেখে অন্য আসামিরা পালিয়ে যায়। পরে আমিনুরের কাছথেকে প্লাষ্টিকের বোতলে থাকা দুই লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মামলায় আরও উল্রেখ করা হয় আটকদের জিজ্ঞাসাবাদে জানায়, অবরোধ কর্মসূচী পালনের জন্য অমিতের নির্দেশে ও তারই নেতৃত্বে ওই বাসে আগুন লাগিয়েছেন তারা।

এসময় আসামিরা বাদেও অজ্ঞাত আরও ২০/২৫জন নেতাকর্মী এ কাজে অংশ নেন। বাসে আগুন দেয়ার কারনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এদিকে, বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমুলকভাবে তাদেরকে মামলায় ফাঁসানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews