৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে ৮৮,যশোর-৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের পৃষ্ঠপোষকতায় ও সার্বিক তত্ত্বাবধানে দরাজহাট ইউনিয়ন মৎস্যজীবীলীগ ও বলরামপুর পূজা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দরাজহাট ইউনিয়ন মৎস্য জীবীলীগের সভাপতি এনামুল মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকমত আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশাহ বলেন,
” ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। পাকিস্তানের প্রেতাত্মা ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা এই স্বাধীন দেশকে বিকিয়ে দিতে ও আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করে জাতির ইতিহাস-ঐতিহ্যকে নিশ্চিহ্ন করে দেওয়া-ই তাদের মূল লক্ষ্য ছিল।
আজ দেশ যখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ডিজিটাল থেকে স্মার্ট দেশে রুপান্তরের পথে ঠিক তখনই আবার স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে সেটি ম্লান ও নিঃশেষ করবার জন্য। সুতরাং, সকলকে অতন্দ্র প্রহরীর ন্যায় সজাগ দৃষ্টি রাখতে হবে যেন ৭১ এর পরাজিত শক্তি পূনরায় মাথাচাড়া না দিতে পারে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্য জীবীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ এনায়েত হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যশোর জেলা মৎস্যজীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাসান ইমাম পলাশ, কেশবপুর উপজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মাসুম গাজী, বাঘারপাড়া উপজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা,
পৌর আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন, দরাজহাট ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোশাররফ হোসেন, দরাজহাট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম তুর্কী
ও মৎস্যজীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা সবুজ হোসেন, বাঘারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খান।
এছাড়া ও উপস্থিত ছিলেন মৎস্যজীবীলীগ নেতা মাহাবুর রহমান, জাহিদুল ইসলাম,
পলাশ বিশ্বাস, ইমরান শিকদার ও মোজাফফর হোসেন। যুবলীগ নেতা রাজু আহমেদ, মাহাবুর রহমান, মুছা মিয়া প্রমুখ।



Leave a Reply