যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া গ্রামের বেগপাড়ার মোঃ ওলিয়ার রহমান (ড্রাইভার) তার পুত্র মোঃ মফিজুর রহমান (৩৮) অসামাজিক কার্যকলাপ, আত্মীয় স্বজন সহ জন্মদাতা পিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছিল এবং মানসম্মান ক্ষুন্ন করার কারণে গত ২৯ অক্টোবর যশোর বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়ে পিতা কতৃক পুত্রের সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন।
নোটারি পাবলিক কতৃক বাংলাদেশ সরকার এর ১০০ টাকার স্টাম্পে ১২০ টাকার ডাক টিকিট দিয়ে নোটারি পাবলিক কার্যালয়ে এডভোকেট মোঃ নজরুল ইসলাম ও জজকোর্টে স্বাক্ষর করিয়া এফিডেভিট সম্পন্ন করা হইয়াছে।
স্টাম্প নং খফ- ৮৮৯৩৪৮৮, কদ- ১৪৪০৯৯০ উক্ত নোটারি পাবলিক এর পিতা কতৃক পুত্রের সম্পর্ক ছিন্ন এভিডেভিড এ উল্লেখ করেছেন মফিজুর তার পিতৃ পরিচয় বহন না করে একারণে বর্তমানে আমার যতটুকু স্থাবর সম্পত্তি আছে তাহা হইতে ওয়ারিশ হিসাবে ২ শতক জমি রেজিস্ট্ররি দলিল বা হেবা দলিল করিয়া দেয়ার ঘোষণা করিতেছি।
মফিজুর নামে আমার কোন সন্তান আদেও ছিল না ভবিষ্যতে আমাকে পিতা হিসেবে দাবি করিতে পারিবে না মর্মে এফিডেভিট এ স্বাক্ষর করেছেন বসুন্দিয়ার ওলিয়ার রহমান ড্রাইভার।
এছাড়াও আরো উল্লেখ করেন মফিজুরের সকল কর্মকাণ্ডের দায়ভার মফিজুরই একক ভাবে বহন করিবে। কোন কর্মকান্ডের দায়ভার পরিবারের কোন সদস্য বহন করিবে না।

Leave a Reply