1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিপুল পরিমাণ গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক দুই

  • শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

যশোরে বিপুল পরিমাণ গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক দুই

যশোর অফিস:

যশোরের বাঘারপাড়া উপজেলার পল্লী থেকে বিপুল পরিমান গুলি ও দেশীয় অস্ত্র, মাদকসহ দুই জনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল শুক্রবার (৩ নভেম্বর) যশোর সদর উপজেলা ও বাঘারপাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকরা হচ্ছে বাঘারপাড়া উপজেলার ভবানীপুর গ্রামের মৃত জুলফিকার মতিনের ছেলে ইসতিয়াক আহমেদ (৩২) ও মাগুরার জেলার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে মুকুল মোল্লা (৩০)।

এ সময় আসামিদের কাছ থেকে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ধারালো চাকু, ১টি আইডি কার্ড, গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুৃমার সরকার জানান, ডিবির একটি টিম শুক্রবার রাতে যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে।

এ সময় প্রথমে সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার যশোর–মাগুরা মহাসড়কের পাশ থেকে ১টি প্রাইভেটকারসহ দুই জন আরোহীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

ওই দুই আরোহীকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে বাঘারপাড়ার ভবানীপুর মেসার্স মতিন এলপিজি ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে ফিলিং ষ্টেশনের ক্যাশ কাউন্টারের পিছনে আসামী ইসতিয়াক আহমেদর এর বসত কক্ষ থেকে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি চাকু, গাজাসহ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।ডিবির ওসি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews