1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশকে নেতৃত্ব শূন্য করতেই জেলহত্যা: যবিপ্রবি উপাচার্য

  • শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

দেশকে নেতৃত্ব শূন্য করতেই
জেলহত্যা: যবিপ্রবি উপাচার্য

যশোর অফিস :

দেশকে নেতৃত্ব শূন্য করে দিতেই জেলহত্যা করা হয় বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, জেলকে বলা হয় সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। সেখানেই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দিতে জাতীয় চার নেতাকে কারা প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হয়।

আজ শুক্রবার বাদ জুমা যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, খন্দকার মুশতাকসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনি চক্র ইতিহাসের নির্মম হত্যাকা- ঘটিয়ে ক্ষান্ত হয়নি, তারা আওয়ামী লীগ তথা দেশকে নেতৃত্ব শূন্য করতেই ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকা- এতই নির্মম ছিল যে, হত্যা নিশ্চিত করতে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পরীক্ষা করে খুনি চক্র।

তিনি বলেন, এ জাতির মধ্যে কিছু কলঙ্কিত সন্তানও জন্ম নিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানসহ এ দেশের স্বাধীনতা যাঁরা এনেছিল তাঁদেরকেও তারা নির্মমভাবে হত্যা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানসহ ১৫ আগস্টের শহীদদের, জাতীয় চার নেতাসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। দোয়া-মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews