1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোর জেলার রুপদিয়া এলাকা থেকে র‌্যাব-৬ হত্যা মামলার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামী যশোর জেলার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের মোঃ মতলেব মোল্যার ছেলে রুবেল হোসেন মোল্যা।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০১৩ সালের ১১ নভেম্বর অভয়নগর উপজেলার বর্ণী এলাকায় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মামা শাহাদাৎ হোসেন বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় রুবেল হোসেন মোল্যাসহ ৫/৬ জনকে। আদালত রুবেল হোসেন মোল্যাকে জামিন দেন। কিন্তু জামিনে থাকা অবস্থায় তিনি আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আসামি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রুপদিয়া এলাকায় আত্মগোপনে আছে।

গতকাল রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে ন্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তিনিসহ কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে  এনামুলকে হত্যা করে ধানের ক্ষেতের মধ্যে ফেলে দেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews