স্টাফ রিপোর্টার ঃ ভোলায় পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা আঃ রহিমকে হত্যার প্রতিবাদে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত আগামী ২২ তারিখের বিক্ষোভ সমাবেশসফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বাঘারপাড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে,বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষে বিভিন্ন প্রকার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শামসুর রহমান শামসু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিঃ যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান


যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান। প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন। বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস,এসময়ে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি,কৃষকদল যুবদল সেচ্ছাসেবকদল,ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply