সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম,
একাডেমিক সুপারভাইজার বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান , গন অধিকার ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ইকরামুল কবির মিঠু। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সমিতির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

Leave a Reply