যশোরে র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফুলছুদ্দিন খাঁ’কে আটক করা হয়েছে। ফুলছুদ্দিন খাঁ শার্শা উপজেলার পাকসিয়া গ্রামের সুলতান খার ছেলে।
সোমবার মধ্যরাতে ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফুলছুদ্দিন শার্শা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
র্যাব জানায়,
২০১৮ সালের ২৯ নভেম্বর গভীর রাতে বিজিবির হাতে ৫১ বোতল ফেনসিডিলসহ আটক হয়। এ মামলায় যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস গত বৃহস্পতিবার ফুলছুদ্দিন খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ডের আদেশ দেন। সে পলাতক থাকায় র্যাব তার অবস্থান শনাক্তের চেষ্টা করে। অবস্থান নিশ্চিত হয়ে ঝিকরগাছায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply