স্টাফ রিপোর্টার : যশোরের সাবেক দুই সংসদ সদস্য রওশন আলী ও খান টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঘারপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকালে উপজেলা সদরে সাখাওয়াত হোসেন বিশ্বাস স্মৃতি মার্কেটের অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম,


উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা ও সাবেক যশোর জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন,
রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কৃষিবিদ এনায়েত হোসেন লিটন,
পৌর মৎস্যজীবীলীগের আহবায়ক আবুল কালাম, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ। স্মৃতিচারণমূলক আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Leave a Reply