1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় দুইজন গ্রেপ্তার

  • রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

গতকাল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম রেজা ও মো. সুলতান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুলতানের বিস্তারিত জানা যায়নি।

শামীমকে গাইবান্ধা থেকে এবং সুলতানকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

এসময় ডিএমপি কমিশনার বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ও আইজিপি মহোদয়ের পক্ষ থেকে স্পষ্ট জানাতে চাই যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যা-যা করা দরকার সব কিছু করব। আইজিপি স্যারের নির্দেশে ইতিমধ্যে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি যারা সরাসরি পুলিশ পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও বলেন, নিহত পুলিশ সদস্য পারভেজের ছয় বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার বাবা-মা স্ত্রী সন্তানের পড়ালেখা খরচ আমরা নিব। আর তার পরিবারের ঘর নেই। ঘরবাড়ি থেকে যা কিছু দরকার সবকিছু ঢাকা মেট্রোপলিটন করে দিবে।

নিহত পুলিশ সদস্য আমিরুল কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews