স্টাফ রিপোর্টার : বাঘারপাড়ায় গাঁজা সহ যুবক আটক। থানা সুত্রে জানাযায় ২০/০৮/২২ইং অগষ্ট শনিবার সকাল সাড়ে এগারোটার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে
বাঘারপাড়া থানা পুলিশ এসআই সজল ও এএসআই আশিক এর নেতৃত্বে বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বিপুল কুমার সিংহের ছেলে মাদক ব্যবসায়ী প্রবল কুমার সিংহ(৩০) কে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ের মুজিদ সুপার মার্কেটের সামনের থেকে আটক করে,


প্রবল এর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে সাড়ে ৩ শো গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করা হয়। প্রবল কুমার সিংহ এলাকায় রাজ মিস্ত্রি হিসাবে বেশ পরিচিত।
প্রবল কুমার সিংহের তালবাড়িয়া গ্রামের কয়েক জন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান সে দির্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয় করে এলাকার উঠতি বয়সের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমরা আইনের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে এই মাদক কারবারির সঠিক বিচার চাই।

Leave a Reply