২৬ অক্টোবর যশোর ডিবির এসআই (নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন, এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এএসআই(নিঃ)/সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ১১ টা ১৫ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানার ঘোষপাড়া মোড়স্থ মৃত বাবু মোল্লার বাড়ীর সামনে পালবাড়ি টু নিউমার্কেট গামী পাকা রাস্তার উপর হইতে আমিনুর ইসলাম @ ইমু(২৭), কে আটক করেন।
আটককৃতর পিতা-মোঃ নুর ইসলাম, মাতা-মোছা-মমতাজ বেগম, সাং-কাজীপাড়া কাঠালতলা, থানা-কোতয়ালী,
জেলা-যশোর কে ৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। যার আনুমানিক মূল্য ২১,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদক আইনে একটি এজাহার দায়ের করেন।



Leave a Reply