স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অক্টোবর বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশের সব পথই খোলা থাকবে। কোন পথই বন্ধ করবে না সরকার। এসব নিয়েই রোববার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা হয়েছে।
বুধবার বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রাš বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। এর বাইরে যদি কেউ অশান্তি করে, জনজীবনে বিঘœ ঘটার আশঙ্কা থাকে, তবে আইন-শৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নিজেরাই জানাচ্ছেন, সারা দেশ থেকে তাদের কর্মী-সমর্থকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ততে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছে বিএনপি। এমনিতেই রাজধানীতে কয়েক কোটি মানুষ বসবাস করছে। তাছাড়া ঢাকা একটি যানজট প্রবণ শহর।’
জামায়াতে ইসলামী সভা-সমাবেশ করতে চাচ্ছে, তাদের অনুমতি দেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশে অনেক দলমত আছে। জামায়াত এর আগেও দুয়েক জায়গায় আলোচনা করেছে। দেশের নিয়ম-কানুন মেনে, আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যেকোনও কথা বলতে পারে। জামায়াত বলতে কোনও কথা নেই। দেশে গণতান্ত্রিক চর্চা আছে। আমাদের কথা হলো, আইন-কানুনের মধ্যে থেকে তারা কথা বলতে পারেন।’
জামায়াতকে সভা-সমাবেশের অনুমতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাউকে অনুমতি দেইনি। স্পষ্টভাবে জানা উচিত– আমরা কাউকে পারমিশন দেইনি। জামায়াতে ইসলামী এখন পর্যন্ত কোনও নিবন্ধিত দল না। তারা যদি জামায়াতে ইসলামীর ব্যানারে আসে, তাহলে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।’
Leave a Reply