1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার হাবুল্লা এখন ‘আমলকি গ্রাম’

  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

কারো হাতে শাবল, কেউবা কোঁদাল নিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি। কয়েকজন আমলকির চারা বোঝাই ভ্যান ঠেলে নিয়ে ঢুকছেন বাড়ির ভেতরে। এরপর বাড়ির মালিকের পছন্দমতো জায়গায় রোপণ করছেন আমলকির চারা। শুক্রবার সকাল থেকে বিকেল অবধি এমন দৃশ্য চোখে মেলে যশোরের বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামজুড়ে।
গ্রামটিকে ‘আমলকি গ্রামে’ রূপান্তরের উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব অব যশোর। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথমদিনে শুক্রবার সাড়ে ৪শ’ বাড়িতে একটি করে আমলকি গাছ রোপণের মধ্য দিয়ে গ্রামটিকে আমলকি গ্রাম নামে ঘোষণা করা হয়।
রোটারী ক্লাব অব যশোরের প্রেসিডেন্ট আক্তারুজ্জামান বলেন, ক্লাবের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে। প্রত্যেক বাড়িতে পুষ্টির ভাণ্ডার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঔষধি বৃক্ষের উপর জোর দিচ্ছেন। তাই গ্রামের মানুষকে ঔষধি ও অর্গানিক খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে একেকটি গ্রামে একেক প্রজাতির ঔষধি ফলের নামে পরিচিত করতে চান।

তিনি বলেন, এরই অংশ হিসাবে হাবুল্লা গ্রামের প্রতিটি বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে আমলকি গাছ লাগিয়ে আমলকি গ্রামে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
স্থানীয় দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করে বড় করবো। আমলকি গাছ এই গ্রামের পরিবেশ যেমন রক্ষা করবে তেমনি; এই গ্রামের ভিটামিন সি অভাব দূর করবে।

স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, আমরা ক্রমান্বয়ে এন্টিবায়োটিকসহ উচ্চমাত্রার ওষুধের উপর নির্ভর হয়ে পড়ছি। একই সাথে ফসল উৎপাদনে রাসায়নিকের উপর নির্ভরশীল হয়ে পড়ায় খাদ্যের গুণগণ মান ও পুষ্টি কিছুই থাকছে না। সুন্দর স্বাভাবিক জীবনযাপনে ভেষজ ওষুধ, জৈব সার ও কীটনাশক এবং অর্গানিক খাদ্য উৎপাদন ও গ্রহণের স্থায়িত্বশীল চর্চা বাড়ানোর বিকল্প নেই। এমন পরিপেক্ষিতে রোটারী ক্লাব অব যশোর সমাজের জন্য যে ভুমিকা রেখেছে সেটা অবশ্যই প্রশংসিত।

আমলকি গাছ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব যশোরের সেক্রেটারী সেলিম রেজা বাবুল, প্রেসিডেন্ট ইলেক্ট মেহেদী হাসান, সাবেক প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালেদ, রোটারিয়ান আমিনুর রহমান প্রমুখ।সংগ্রহ দৈনিক স্পন্দন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews