এস,এম মুসতাইনঃ শুভ শুভ শুভ জন্মদিন” শ্রী কৃষ্ণনের জন্মদিন উপলক্ষে বসুন্দিয়া আলাদীপুর মহা শ্মশান প্রাঙ্গনে ১৯ আগষ্ট শুক্রবার দিন ব্যাপি ভগবত আলোচনা কীর্ত্তন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় প্রদীপ জ্বালনা, বেলা ১১টায় মহাষ্টমী শোভা যাত্রা আনন্দ র ্যালী, ২টার পর ভগবত আলোচনা এবং কীর্ত্তন পরিবেশনের মধ্যদিয়ে সন্ধ্যায় আয়োজন শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রশান্ত ভট্টাচার্যের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি বাবু সন্তোষ অধিকারী।
বিশেষ অতিথি ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, অভয়নগর আওয়ামীলীগ নেতা আশরাফ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন শ্মশান কমিটির সহসভাপতি বাবু দিলীপ কুমার, সাধারন সম্পাদক বাবু স্বপন কুমার বসু, বাবু কেষ্ট কুমার রক্ষিত, বাবু জয়দেব অধিকারী, বাবু হারান কুমার বসু, বাবু বিজন কুমার সেন, বাবু রবিন কুমার সেন, বাবু বাসুদেব সেন প্রমূখ।

Leave a Reply