1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

যশোরে আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

যশোর অফিস :

যশোর সদরের আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারী নিয়োগে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির সদস্যদের পাশকাটিয়ে বহুল আলোচিত প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি পারস্পারিক যোগসাজসে মোটা অংকের এই অর্থ বাণিজ্য করেছেন বলে এলাকায় লোকমুখে চাউর হয়েছে। স্কুলটিতে নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে।

কমিটির মেয়াদপূর্তির মাত্র কয়েকদিন আগে আদালতে বিচারধীন মামলার বিষয়টি গোপন করে এই ‍নিয়োগ বাণিজ্যের ঘটনা ঘটেছে। এরমধ্যে অতি গোপনে নতুন ম্যানেজিং গঠনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সম্প্রতি মেয়াদোত্তীর্ণ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয়দের মধ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করলেও নিয়োগ বাণিজ্যে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। অন্যদিকে বহুল আলোচিত সভাপতি ও যুবলীগ থেকে বহিস্কৃত নেতা মাজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করে ফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে, মশিউল আযম ওরফে মশিউর রহমান জানিয়েছেন এসব অনিয়ম-দুর্নীতির প্রতিকার চেয়ে বিক্ষুব্ধদের পক্ষে যশোর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাউশির খুলনা বিভাগীয় উপ-পরিচালক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews