1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলাদিপুর মহা শ্মশানে ডা: নিকুঞ্জ বিহারী গোলদার

  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

অমল কৃষ্ণ পালিত, বিশেষ প্রতিনিধি: যশোর// হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুরাচারের বিরুদ্ধে শান্তির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। পঞ্জিকা অনুসারে, ১৮ অগস্ট রাত ৯.২০ মিনিটে পড়ছে জন্মাষ্টমী তিথি। আর তা চলবে আজ ১৯ অগস্ট রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত। তাই এবছর ১৯শে আগষ্ট শুক্রবার জন্মাষ্টমী তিথিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমীর আয়োজন করে বাঘারপাড়া উপজেলার বাশুয়াড়ী ইউনিয়নের আলাদিপুর মহা শ্মশান কমিটি।

এবছর জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০টায় রেলি বের হয়ে বসুন্দিয়া বাজার প্রদক্ষিন করে শ্মশানে গিয়ে শেষ হয়। এরপর পূজা আরোধনা শুরু হয় আস্তে আস্তে ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দুপুরে প্রধান অতিথি হিসেবে ভাগবত অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক ডা: নিকুঞ্জ বিহারী গোলদার। এসময় তিনি বলেন দুষ্টের দমন হেতু যুগে যুগে যেমন মহা অবতারের আবির্ভাব ঘটে তেমনি সমাজ থেকে দুর্নীতি দূর করতে দরকার তেমনি সৎ নিষ্ঠাবান ব্যাক্তির ।

তিনি আগামী সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন আমি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আপনাদের সহযোগিতা চাই। আমি এখনো যেমন আপনাদের সাথে আছি ভবিষ্যতে আমাকে যখন ডাকবেন তখনি পাশে পাবেন। বাবু চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ভাগবত আলোচনা করেন বিপুল আচার্য। কীর্তন পরিবেশন করেন নিত্যান্দ সাম্প্রদায় মনিরামপুর।

এসময় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ও ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের কর্মকর্তা বৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্মশান কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বসু,

প্রেসক্লাব বসুন্দিয়ার প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, উপদেষ্টা প্রহ্লাদ অধিকারী,প্রভাত বর্ধন,প্রফেসর স্বপন কুমার পাল, জয়দেব অধিকারী, দিলিপ বিশ্বাস, বাসুদেব সেন,রবিন মজুমদার, বাসুদেব নাথ প্রমূখ।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা বিশেষ প্রার্থনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews